মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক

মানবিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন হোসেন বেপারী

মেহেদী হাসান রিমেল প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১১:৩৮ পিএম
মানবিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন হোসেন বেপারী

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের যুগ্ম-বার্তা সম্পাদক মো. হোসেন বেপারী পেলেন সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার সম্মাননা।

শনিবার (১৬ মার্চ) সকালে সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা দেয় সংগঠনটি।

ওই দিন গণমাধ্যম পেশার পাশাপাশি সামাজিক কাজে অবদান রাখা ও মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদান স্বরুপ হোসেন বেপারীকে এই সম্মাননা প্রদান করে সংগঠনটি।

উল্লেখ্য, মো. হোসেন বেপারী চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১নং রান্ধুনীমূড়া গ্রামের সেকান্দার আলী বেপারী বাড়ির মৃত বদিউজ্জামানের মেজো ছেলে। শিক্ষা জীবনে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজে স্নাতকে অধ্যায়ন করছেন মো. হোসেন বেপারী।

Model Hospital

পড়াশোনার পাশাপাশি তিনি চাঁদপুরের হাজীগঞ্জে সাংবাদিকতার সাথে জড়িত। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন, ইংরেজি জাতীয় দৈনিক দ্যা বাংলাদেশ এক্সপ্রেস পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক শপথ পত্রিকায় কাজ করেছেন মো. হোসেন বেপারী।

বর্তমানে মো. হোসেন বেপারী চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের যুগ্ম-বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।