বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক নিয়ে যুবক আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:১৫ এম
শাহরাস্তিতে মাদক নিয়ে যুবক আটক
শাহরাস্তিতে মাদক নিয়ে এক যুবক (ব্যবসায়ীকে) আটক করেছে পুলিশ।
শনিবার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুরের দিক- নির্দেশনায় অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি অভিযান পরিচালনা করেন।
এতে শাহরাস্তি পৌরশহরের ৬নং ওয়ার্ডের শ্রীপুর চাঁন মিয়া গাজী মিয়াজী বাড়ীর সামনে রাস্তার উপর থেকে  আরমান হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ওই মাদক কারবারি  আরমান হোসেন উপজেলার সুচিপাড়া উত্তর ইউপি নবাবপুর গ্রামের মনির হোসেনের পুত্র।
এ বিষয় পুলিশ আরো জানায়, আটককৃত ওই যুবক প্রাথমিকভাবে মাদক কারবারী ব্যবসার সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছে।
এছাড়া সে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আড়াল করে মাদক ব্যবসায় যুক্ত রয়েছে।
পরে অভিযুক্ত আরমানের বিরুদ্ধে পুলিশ শাহরাস্তি থানার মামলা নং-০৭, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারা ১০ (ক) রুজু করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital