বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌরসভার সকল হিজড়াদের সাথে মতবিনিময়

হিজড়া হয়ে জন্মগ্রহণ করা তাদের নিজেদের কোন দোষ না : সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:২০ এম
হিজড়া হয়ে জন্মগ্রহণ করা তাদের নিজেদের কোন দোষ না : সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, হিজড়াদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। হিজড়ারা আমাদেরই স্বজন। হিজড়া হয়ে জন্মগ্রহণ করা তাদের নিজেদের কোন দোষ না। প্রকৃতির কারণেই তাদের এ কষ্ট।
শনিবার (১৬ মার্চ) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে চাঁদপুর পৌরসভার অন্তর্ভুক্ত সকল হিজড়া জনগোষ্ঠীর জীবিকার নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডাঃ দীপু মনি বলেন,২০১৪ সালে হিজড়া জনগোষ্ঠীকে লিঙ্গ হিসাবে সরকার স্বীকৃতি দেয়। এরপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পিছিয়ে পড়া হিজড়া সম্প্রদায়কে সমাজের মূলধারায় যুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি ও অন্যান্য সুবিধা প্রদানের চিন্তা করা হচ্ছে। সরকারি, বেসরকারি ও সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয় এর উপ পরিচালক রজত শুভ্র সরকার প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital