বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরাজীকান্দিতে আ.লীগ নেতা দিপু চৌধুরীর স্মরণে শোকসভা ও ইফতার মাহফিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:২২ এম
ফরাজীকান্দিতে আ.লীগ নেতা দিপু চৌধুরীর স্মরণে শোকসভা ও ইফতার মাহফিল
মতলব উত্তরের ফরাজীকান্দিতে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির’র জ্যৈষ্ঠপুত্র প্রয়াত আ’লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিকালে ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার আনন্দ বাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক সহস্রাধিক মানুষ অংশ নেন।
ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নোমান দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ গাজী মুক্তার হোসেন।
প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র কর্মময় জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম রেজা, আ’লীগ নেতা কামাল হোসেন গাজী, ইসলামীয়া বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি শুকুর মোল্লা, পনির সরকার  প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গাজী মুক্তার হোসেন বলেন, দিপু চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে দল একজন নিবেদিত প্রাণ হারালো। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন।
মানুষের বিপদে-আপদে দলমত নির্বিশেষে সবসময় তাকে কাছে পাওয়া যেত। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। মহান আল¬াহ রাব্বুল আলামিন প্রয়াত এই কর্মবীর, সমাজকর্মী, রাজনীতিককে তার সৎ ও পূণ্য কর্মের জন্য পুরস্কৃত করবেন এই প্রার্থনা করি।
পরে সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা সফিকুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital