শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নানা অনিয়মে দোকানিকে অর্থদণ্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে নানা অনিয়মে দোকানিকে অর্থদণ্ড
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে এক  দোকানিকে ১০ হাজার টাকার অর্থদণ্ড  প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে শাহরাস্তি উয়ারুক বাজার এলাকায় উপজেলা প্রশাসনের তরফে একটি  ভ্রাম্যমান আদালত  পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা  সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রেজওয়ানা চৌধুরী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বাজারে  অভিযানের সময়  বিভিন্ন দোকানের ডিলিং লাইসেন্স, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা এবং মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে দেখা হয় ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়। ফলের দোকান গুলোতে ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করা হয় ও ফলের ঠোঙ্গা গুলোর একেকটির ওজন ৮০ গ্রামের উপরে পাওয়া যাওয়ায় ক্রেতাকে ফল বিক্রির সময় ঠোঙ্গার ওজন বাদ দিয়ে ফল ওজন করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়।
এসময় ওই বাজারের  একটি স্টোরে মূল্যতালিকা নেই, অপরিচ্ছন্ন পরিবেশে খোলা খাদ্যদ্রব্য রাখা , তেলের বালতি  ও আবর্জনা পড়ে আছে ও মেয়াদোত্তীর্ন মালামাল পাওয়ায় স্টোরটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা  অর্থদন্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় ও জব্দকৃত মেয়াদোত্তীর্ণ মালামাল বিনষ্ট করা হয়।
এদিকে গত কয়েকদিন পূর্বে পৌর শহরের কালিয়াপাড়া এলাকায় সহকারী কমিশনার  (ভূমি) অনুরূপ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ডিলিং লাইসেন্স, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা এবং মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে না পাওয়ায় মূল্যতালিকা হালনাগাদ না থাকায়, ক্রয়ের রশিদ সংরক্ষন না করা ও মেয়াদউত্তীর্ণ মালামাল পাওয়ায় দুটি স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা  অর্থদন্ড প্রদান করে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ মালামাল বিনষ্ট করে।
দুটি অভিযানে সার্বিক সহযোগিতা করেন, শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসার  এবং সঙ্গীও ফোর্স।
এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান,পণ্যের গুণগতমান  ও সরকার ঘোষিত দ্রব্যমূল্যর দামের বাইরে যেকোনো অনিয়ম প্রশাসনের দৃষ্টিগোচর হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital