শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক পুত্র মঈনুল হাসান এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১:৪২ পিএম
সাংবাদিক পুত্র মঈনুল হাসান এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চাঁদপুর-হাজিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজিগঞ্জ সরকারী পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মঈনুল হাসান রাহাদ। রাহাদ দেশের শীর্ষ স্থাণীয় টেলিভিশন মোহনা টেলিভিশ ও দৈনিক ইত্তেফাক, দৈনিক শপথ, দৈনিক আজকের কুমিল্লা, দৈনিক গ্রিনবাংলার কাতার প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকন ও মুন্নি হাবিবা দম্পতির ছোট ছেলে।

শিক্ষা জীবনের শুরুতে রাহাদ হাজিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে এবং হাজিগঞ্জ সরকারী পাইলট হাইস্কুল থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। রাহাদের বড় ভাই এবছর কম্পিউটার ইঞ্জিনিয়ার পরিক্ষা দিয়েছে। তার মামা ডাঃ আতিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালের প্রফেসর এবং আরেক মামা ডাঃ লুতফুর রহমান বাংলাদেশ মেডিক্যাল এর কন্সাল্ট্যান্ট।
এসএসসি পরীক্ষায় কৃতিত্বপুর্ণ ফলাফলের জন্য রাহাদ তার বাবা-মা, চাচ-চাচী, দাদি-নানী, মামা-মামী, খালা-খালু এবং শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সে সকলের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থী যেনো ভবিষ্যতে বড় হয়ে মানুষের সেবা করতে পারে।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।