শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মহিলা ভোটারদের ভোট কেন্দ্রে ফেরাতে প্রশাসনের আহ্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ১২:০৭ পিএম
ফরিদগঞ্জে মহিলা ভোটারদের ভোট কেন্দ্রে ফেরাতে প্রশাসনের আহ্বান

ফরিদগঞ্জে উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখছেন অঞ্জনা খান মজলিশ।

অযোগ্য প্রার্থী নির্বাচিত হলে তার দায় নারীরাও এড়াতে পারবে না : ডিসি অঞ্জনা খান মজলিশ

এস এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ সভা করেছে উপজেলা প্রশাসন।

১ জানুয়ারী শনিবার সকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ মিলনায়তনে মহিলাদের ভোট কেন্দ্রে প্রেরন করার লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে ও সহকারী প্রথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভায় কোরআন ও হাদীসের আলোকে নারীদের ভোট প্রদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা গত পঞ্চাশ বছরেও ভোট দেননা। আমি গভীরভাবে বিশ^াস করি কোন আলেম নারীদেরকে ভোট প্রদান থেকে বিরত থাকতে পরামর্শ দেন না। পর্দা রক্ষা করে নারীদের ভোট প্রদান ধর্মের সাথে সাংঘর্ষিক নয়। নারীরা ভোট প্রদান থেকে বিরত থাকলে যোগ্য প্রার্থী নির্বাচনে বিরুপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। অযোগ্য প্রার্থী নির্বাচিত হলে ধর্মীয়ভাবে নারীরাও দায় এড়াতে পারবেনা। দেশের উন্নয়নের স্বার্থে নারীদেরকে ভোট প্রদান করতে হবে। কোন পীর শুধু মাত্র ভোট দেওয়ার বিষয়ে নিষেধ করেছেন তা কিন্তু সঠিক নয়। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পীর বলেছেন নারীরা পর্দা করে চলার জন্য। কিন্তু কিছু মানুষ পীরের এই কথাটিকে বিকৃত করে লোক মূখে প্রচার করে আসছে মহিলা ভোট দিলে এলাকায় নানা বিধি রোগ বালাই চড়াবে। এই কথাটি গত ৫০ বছরে এই এলাকার নারীদের ভোট প্রয়োগে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদের আস্বস্থ করতে পারি, আপনারা নিজেদের পচন্দের ব্যক্তিকে আগামি ৫ জানুয়ারী ভোট দিয়ে কুসংস্কার প্রথা চিরতরে বন্ধ করবেন। ইসলামে নারীদের ধর্মীয় নিয়ম মেনে সকল কাজ করতে বলা হয়েছে।আপনাদের এই উপজেলায় দু’জন নারী প্রশাসনিক কর্মকর্তা রয়েছে এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং প্রতিটি ক্ষেত্রেই পুরুষের পাশাপাশি সমান ভাবে এগিয়ে যাচ্ছে।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বলেন, ইসলামের কোথায়ও বলা নেই নারীদের শুধুমাত্র ভোট প্রধানে নিষেধ রয়েছে। পর্দার মধ্যে থেকে কাজ করা ইসলাম নিষেধ করে নাই। উপজেলার কয়েকটি ইউনিয়নে একাধিক পীর রয়েছে, সে ইউনিয়ন গুলোতে নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। শুধুমাত্র এই ইউনিয়নের ৯ হাজারেরও বেশি নারী ভোটাররা তাদের ভোট দেননা বিষয়টি খুবই দুঃখ জনক। আপনারা যদি চান পুলিশ পাহারায় আপনাদের বাড়ি থেকে ভোট কেন্দ্রে এনে ভোট দেওয়ার ব্যবস্থা করবে।

এসময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ইউপি চেয়াম্যান ইস্কান্দার আলী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনির চৌধুরী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন প্রমূখ।

উল্লেখ্য ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নে নারীরা গত পঞ্চাশ বছর সকল নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital