বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ রোটারিয়ান শেখ সোহেলের বাইপাস সার্জারী : সকলের নিকট দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১:৪৯ পিএম
আজ রোটারিয়ান শেখ সোহেলের বাইপাস সার্জারী : সকলের নিকট দোয়া কামনা

চাঁদপুর শহরের প্রফেসার পাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান শেখ মনজুরুল কাদের সোহেলের আজ ৮এপ্রিল (বুধবার )ঢাকা স্কয়ার হাসপাতালের বাইপাস সার্জারী করা হবে।

রোটারিয়ান শেখ সোহেল দীঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন ।

বর্তমানে ঢাকা স্কয়ার হাসপাতালে হৃদরোগে বিশেষজ্ব ডা: প্রশান্তের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

বিষয়টি নিশ্চিত করেন শেখ সোহেলের পিতা চাঁদপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আব্দুর রশিদ ।

Model Hospital

পরিবারের পক্ষ থেকে গুরুতর অসুস্থ্য শেখ মনজুরুল কাদের সোহেলের জন্য সকলের কাছে দোয়া ছেয়েছেন তার পিতা প্রফেসার পাড়া নিবাসী ও ৬নং মৈশাদী ইউনিয়নের কৃতিসন্তান আলহাজ্ব শেখ আব্দুর রশিদ ।

তিনি পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে ।

এদিকে গুরুতর অসুস্থ রোটারিয়ান শেখ মনজুরুল কাদের সোহেল তার ফেসবুকে আইডিতে নিজে পোষ্ট দিয়ে অসুস্থতার কথা জানান এবং সবার নিকট সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital