মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরের পূর্ব লোধেরগাঁও-এ সুমনের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১১:৩৮ পিএম
শাহমাহমুদপুরের পূর্ব লোধেরগাঁও-এ সুমনের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন
২১ মে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. হুমায়ুন কবির সুমনের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিস উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও শতরূপা এলাকায় উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় যুবলীগ নেতা কায়সার হামিদ রুপুর উদ্যোগে এ কার্যালয় থেকে আশপাশের এলাকায় নিয়মিত প্রচার প্রচারণা পরিচালনা করা হবে।
জানা যায়, মহামায়া পূর্ব বাজার স্টেশন রোডের আশপাশের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ঘোড়া প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করে যাচ্ছেন যুবলীগ নেতা কায়সার হামিদ রুপু।
দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি এ্যাড. হুমায়ুন কবির সুমনের ঘোড়া প্রতীকের পক্ষে প্রতিদিন সকল ভোটারের কাছে দোয়া ও তাদের মূল্যবান ভোট প্রার্থনা করেন।
এছাড়াও উক্ত নির্বাচনী প্রচারণা কার্যালয়ে প্রতিদিন দুপুর ৩টার পর চেয়ারম্যান প্রার্থী এ্যাড. হুমায়ুন কবির সুমনের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণা চলছে সাউন্ড স্পিকারের মধ্যে।
এসময় দলীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital