শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি ক্রিকেট একাডেমীর আয়োজনে ট্যালেন্ট হান্টের পর্দা উঠলো আজ

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৯:০৮ পিএম
শাহরাস্তি ক্রিকেট একাডেমীর আয়োজনে ট্যালেন্ট হান্টের পর্দা উঠলো আজ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এবারই প্রথম আয়োজন হচ্ছে ট্যালেন্ট হান্ট কর্মসূচী। প্রথম বিভাগ ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু’র পৃষ্ঠপোষকতায় ও শাহরাস্তি ক্রিকেট একাডেমীর আয়োজনে সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান প্লেয়ারদের স্বপ্ন পূরণে আজ সকাল ১০ ঘটিকার সময় দুই দিন ব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচি শুরু হয়েছে।
দুই দিনব্যাপী ট্যালেন্ট হান্ট ক্রিকেট কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্যাহ।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার মোঃ ইয়াসির আরাফাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও, আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের বয়স ভিত্তিক দলের হেড কোচ মোঃ শামীম আখতাী ফারুকী, বিশিষ্ট সংগঠক ও ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাজিদ, বাংলাদেশ জাতীয় বধির ক্রিকেট দল ও ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাবের হেড কোচ মোঃ আনিসুল ইসলাম ভূইয়া নিপু, শেখ কামাল স্পোর্টস একাডেমীর হেড কোচ মোঃ মোশারফ বাবু সহ আরও অনেকে।
প্রসঙ্গত, প্রায় পাঁচশত কিশোর যাদের বয়স ১০ থেকে ২১ বছর বয়সী ক্রিকেটার এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে রেজিষ্ট্রেশনের মাধ্যমে। চাঁদপুরের তিনটি উপজেলা থেকে মোট ৪০ জন প্লেয়ার বাছাই করা হবে। সেরা ৪০ জনকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বয়স ভিত্তিক দল এবং ঢাকার বিভিন্ন লীগে খেলার সুযোগ করে দেওয়া হবে। এছাড়া যারা বিকেএসপিতে ভর্তি হতে আগ্রহী তাদেরকে যোগ্যতা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি চালু হবে যাতে সব ধরণের সুযোগ সুবিধা থাকবে এবং ভালো মানের কোচ ও ট্রেনার থাকবে।
শাহরাস্তি ক্রিকেট একাডেমীর পরিচালক মোঃ সাদ্দাম হোসেন মিঠু অনুষ্ঠানটি সম্পর্কে বলেন, এই সকল কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে ভালো মানের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। ভালো মানের পৃষ্ঠপোষকতা পেলে আমি ইনশাআল্লাহ এইসব ট্যালেন্ট হান্টের মাধ্যমে জাতীয় পর্যায়ের কিছু ভালো মানের খেলোয়াড় বের করে আনতে পারবো। সকলেই এগিয়ে আসলে এসব প্রোগ্রামের মাধ্যমেই আমি শাহরাস্তিতে থেকেও বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলোয়াড় তৈরী করতে পারবো। যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও খেলতে পারবে বলে আমার বিশ্বাস।
প্রধান অতিথি মোঃ ইয়াসির আরাফাত শুভ উদ্বোধন অনুষ্ঠানে আগত সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, সাদ্দাম হোসেন মিঠুর প্রচেষ্ঠায় খেলোয়াড় অন্বেষণ এই কর্মসূচীর মাধ্যমে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরী হবে বলে আমার বিশ্বাস। তার একক উদ্যোগে আয়োজিত এই কর্মসূচী গ্রহণের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital