শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বালিয়া ইউনিয়ন ও পৌর ৬ নং ওয়ার্ডে ঘোড়া মার্কার সমর্থনে

চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৯:৪৯ পিএম
চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বালিয়া ইউনিয়ন ও পৌরসভা ৬ নং ওয়ার্ডে ঘোড়া মার্কার সমর্থনে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ , পথসভা এবং উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন।

শুক্রবার (১০ মে) সকাল থেকে তিনি বালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাজী বাড়ী ও ২ নং ওয়ার্ডে ছৈয়াল বাড়িতে উঠান বৈঠক, ইচুলি, ঢালিরঘাট উত্তর বালিয়া ঈদগাহ ময়দান, উত্তর বালিয়া, বালিয়া বাজার, ফরাক্কাবাদ বাজারে গণসংযোগ এবং ত্রিপুরা ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালীবাড়ি, কয়লাঘাট, পালবাজার, স্টান্ড রোড, চৌধুরী ঘাট, কুমিল্লা রোড, জোড় পুকুর পাড় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও মুরব্বীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ এবং কুশল বিনিময় করে দোয়া এবং ঘোড়া মার্কায় ভোট চান।

গণসংযোগে স্থানীয় জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, আমি বিজয়ী হলে চাঁদপুর সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি মন পবিত্র এবং লক্ষ্য ঠিক রাখলে যে কোন কাজে সফল হওয়া যায়। আপনাদের দোয়া ও সমর্থন সাথে থাকলে আমি আমার স্বপ্নপূরণে সফল হবো ইনশাআল্লাহ্। আমি আপনাদের পাশে থেকে সব সময় সেবাদানের সুযোগ চাই।

Model Hospital

তিনি আরও বলেন, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হবে সেবা কেন্দ্র। আমি সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবো। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ। আগামী ২১ মে মঙ্গলবার ঘোড়া মার্কায় তাকে ভোট দেয়ার অনুরোধ জানান এবং সকলের কাছে দোয়া চান।

এসময় তিনি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়াজির কবর জিয়ারত ও ফরাক্কাবাদ বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

গণসংযোগে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital