শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪, ১১:৩১ পিএম
শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু।
নির্বাচনে স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি পদে মোঃ ইমরান সরকার ২১০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন, মোঃ জামাল হোসেন ১১৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।
সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে রোজিনা আক্তার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে কলেজ শাখায় সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে বিনাপ্রতিদ্বন্দিতায় মোঃ সিরাজুল হাসান (বাবলু) ও মোঃ কাজল নির্বাচিত হয়েছেন।
এছাড়াও শিক্ষক প্রতিনিধি কলেজ শাখা মোঃ আনিসুর রহমান ও স্কুল প্রতিনিধি শাখা মোঃ নুরুল আমিন নির্বাচিত হয়েছেন । বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাজমুন নাহার।
দাতা সদস্য মোঃ শাহ আলম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান তপু।
এ সময় প্রধান শিক্ষক মোঃ শরিফ উল্লাহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital