শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পদুয়া-মালরা সড়ক পাকাকরন-সমাপ্ত কাজের শুভ উদ্বোধন

আগামী প্রজন্মের জন্য হাজীগঞ্জ শাহরাস্তিকে উন্নয়নে সমৃদ্ধ করতে হবে : মেজর রফিকুল ইসলাম

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ৯:৪২ পিএম
আগামী প্রজন্মের জন্য হাজীগঞ্জ শাহরাস্তিকে উন্নয়নে সমৃদ্ধ করতে হবে : মেজর রফিকুল ইসলাম
শাহরাস্তিতে উপজেলায় পদুয়া-মালরা সড়ক পাকাকরন- সমাপ্ত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার মেহার  দক্ষিণ ইউপির পদুয়া-মালরা সড়কে পদুয়া চৌরাস্তায় এটির শুভ উদ্বোধন করা হয়।
মেহার দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন আহমেদ টিউলিপের সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসেবে এটির শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, আমি ১৯৯৬ সালে সাংসদ নির্বাচিত  হওয়ার পর থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে এই জনপদে ব্যাপক উন্নয়ন কাজ করে আসছি।
যার ফলে হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলা ইতোমধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হাজীগঞ্জ শাহরাস্তি করতে ব্যাপক উন্নয়ন কাজ করতে হবে।
এখনো আমি সার্বক্ষণিক আপনাদের সকল বিষয়ের খোঁজখবর রাখছি। এই কাজে দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি আমাকে গণমাধ্যম কর্মীরা তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করে আসছে। ওই হিসেবে আমি মানুষের কল্যাণে কাজ করছি।আজ মেহের দক্ষিণ ইউপির পদুয়া-মালরা এ সড়ক ১৩৩০মিটার অর্থাৎ ১.৩কি.মি.বরাদ্দ-১,৪২,৬১,৫০৭,৩৫ টাকা প্রাক্কলন ব্যায়ে এটির উদ্বোধন করা হলো।
ওই সময় তিনি অতি মুনাফার লোভে একশ্রেণির দুর্বৃত্ত রাতের অন্ধকারে কৃষি জমির উর্বর মাটি টপসওয়েল কেটে নেওয়ার বিষয় দুঃখ প্রকাশ করেন।
এভাবে মাটি লুণ্ঠনে আগামী দিনগুলোতে ফসল উৎপাদন ব্যাহত হলে এই অঞ্চলে খাদ্য ঘাটতি তৈরী হবে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন। ওই বিষয়ে এখনই রশি টেনে ধরে দুর্বৃত্তদের প্রতিহত করার জন্য স্থানীয় বাসিন্দাদের সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার তাগিদ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ  ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সাংসদের একান্ত সচিব আ’লীগ নেতা মশিউর রহমান শাহিন,যুবলীগের সাবেক পৌর আহ্বায়ক শাহ এনামুল হক কমল, যুবলীগ নেতা প্রভাংশু বিমল দাস সুমন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রায়হান স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মিজানুর রহমান সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এলাকার বিশিষ্টজন, সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital