শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আইয়ুব আলী ভালো মানুষ, তার দ্বারা কারো ক্ষতি হবে না : মেয়র জিল্লুর রহমান জুয়েল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪, ১০:১৪ পিএম
আইয়ুব আলী ভালো মানুষ, তার দ্বারা কারো ক্ষতি হবে না : মেয়র জিল্লুর রহমান জুয়েল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী দোয়াত-কলম মার্কার উঠোন বৈঠক ও গণসংযোগ করেছেন।

সোমবার সকাল ৯টা থেকে দুুপুর ২টা পর্যন্ত ১৩নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় গণসংযোগ ও ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পে (গুচ্ছগ্রামে) উঠোন বৈঠক করেছেন।

সকালে ওয়্যারলেস বাজার এলাকা থেকে প্রথম গণসংযোগ শুরু করেন। এরপর মৃধা বাড়ি রাস্তার মোড়, ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকা, পাসপোর্ট অফিস এলাকা ও দক্ষিণ তরপুরচণ্ডী এলাকায় গণসংযোগ করেন। এরপর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চান্দ্রা ইউনিয়নে তিনি গণসংযোগ করেন। এসব গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী বলেন, ২০১৯ সালের ২৯ মার্চ আমি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি।

উপজেলা পরিষদ কাঠামোতে ভাইস চেয়ারম্যানদের তেমন কোনো ক্ষমতা নেই। তবে এই পাঁচ বছরে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। পাঁচ বছর পরিষদে থাকাকালীন চেয়ারম্যানের কাজটা কী তাও আমি বুঝেছি। তাছাড়া স্থানীয় সংসদ সদস্য মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আপার সাথে থাকার সুবাদে উন্নয়ন কাজের ব্যাপারেও আমার অভিজ্ঞতা হয়েছে। সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে আমি এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছি।

Model Hospital
আইয়ুব আলী বেপারীর দোয়াত-কলম মার্কার সমর্থনে পৌর ১৩নং ওয়ার্ড ও চান্দ্রা ইউনিয়নে মিছিল বের করা হয়।

তিনি আরও বলেন, আগামী ২১মে ভোটগ্রহণ, আমার মার্কা দোয়াত-কলম। আপনারা সকলে মিলে যদি আমাকে ভোট দিয়ে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে সকলের সেবা করার সুযোগ পাবো।

বিগতদিনে অনেকে উপজেলা চেয়ারম্যান হয়ে অনেক কথা দিয়েছে, কিন্তু কথা রাখেনি। আপনাদের ভোটে জয়ী হতে পারলে উপজেলাবাসীর কল্যাণে কাজ করবো এটাই আমার অঙ্গীকার।

উঠোন বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। এ সময় তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভোটে নির্বাচিত মেয়র। উপজেলা নির্বাচনে আমরা যে মানুষটিকে নিয়ে (আইয়ুব আলী বেপারী) আপনাদের কাছে এসেছি, তিনি একজন ভালো মানুষ। তার দ্বারা কারো ক্ষতি হবে না। এই ভালো মানুষটিকে নির্বাচিত করতে হলে আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে। পরিবারের সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, দোয়াত-কলম মার্কায় ভোট দিবেন।

দোয়াত-কলম মার্কার সমর্থনে পৌর ১৩নং ওয়ার্ড গুচ্ছগ্রামে উঠোন বৈঠকে বক্তব্য রাখছেন চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী।

তিনি বলেন, ভোটের আগের রাত্রে অনেকে ভোটারকে ছাগল মনে করে। কাঠাল পাতা দিলে যেমন ছাগল খায়, তেমনি ভোটারকে টাকা দিয়ে অপমান করে। টাকা দিলে টাকা নিবেন, কিন্তু সঠিক ব্যক্তিকে ভোটটি দিবেন।

এ সময় জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌর আওয়ামী লীগ নেতা বিপ্লব চক্রবর্তী, মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গনি, নজরুল ইসলাম বাদল, স্থানীয় কাউন্সিলর আলমগীর গাজী, যুবলীগ নেতা জাহাঙ্গীর বেপারী, জিয়াউল আমিন দিপু, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অনিক সরকার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকী আবু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এমএ বাসার, যুবলীগ নেতা মোঃ মামুন দেওয়ান, শহর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital