শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এমএম নুরুল হক উবি কেন্দ্রে এসএসসিতে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের শীর্ষস্থান অর্জন

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১০:১৮ পিএম
এমএম নুরুল হক উবি কেন্দ্রে এসএসসিতে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের শীর্ষস্থান অর্জন
সদ্য প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে চাঁদপুর সদর উপজেলার এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শীর্ষ স্থান অর্জন করেছে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়।
এবার উক্ত কেন্দ্র থেকে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। যার মধ্যে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ৮৮% ফলাফল অর্জন করে শীর্ষস্থান অর্জন করে। এবার উক্ত বিদ্যালয় থেকে মোট ৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৭২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
যার মধ্যে এ গ্রেড ১৮জন, এ’মাইনাস ১৫জন, বি গ্রেড ২১জন, সি গ্রেড ১২জন ও ডি গ্রেড পেয়েছে ৬জন।
এদিকে এবারের শিক্ষা বোর্ডে অর্জিত ফলাফল বিবেচনায় উক্ত বিদ্যালয় থেকে সন্তোষজনক ফলাফল অর্জন করায় সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করেছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা।
তিনি ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
ভবিষ্যতেও বিদ্যালয়টি আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে বলে শিক্ষকগণ আশাবাদী।
এছাড়াও উক্ত এসএসসি কেন্দ্র থেকে দ্বিতীয় হয়েছে শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital