বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা পরিষদ নির্বাচন: চাঁদপুর সদর 

প্রচার প্রচারণা শেষ দিনে ঘোড়া মার্কার পথসভা জনসমুদ্র চাঁদপুর হাসান আলী মাঠ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪, ১০:৪১ পিএম
প্রচার প্রচারণা শেষ দিনে ঘোড়া মার্কার পথসভা জনসমুদ্র চাঁদপুর হাসান আলী মাঠ
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ঘোড়া মার্কার সমর্থন জানিয়ে ৩ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ মে রোববার দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শহরের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে জড়ো হয়। এরপর বাদ আছর উক্ত মাঠে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
সমাবেশে ঘোড়া ঘোড়া মুহু মুহু শ্লোগানে পুরো শহর মুখরিত হয়ে উঠে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, আতাউর রহমান পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, পারভেজ করিম বাবু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবারের চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এ যাবত কালের সেরা পথসভা ঘোড়ার বলে জানান শহরের উৎসুক জনতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital