শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসায় কামিলের মৌখিক পরীক্ষার কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪, ১০:৪৩ পিএম
শাহতলী কামিল মাদরাসায় কামিলের মৌখিক পরীক্ষার কার্যক্রম পরিদর্শন

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় কামিল প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের মৌখিক পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

১৯মে (রবিবার) দুপুর ১২টায় শাহতলী কামিল মাদরাসার কামিল পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

ভাইবা পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রামের সাতকানিয়া গারাংগিয়া ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আজিম, লক্ষীপুর সদর উপজেলার আয়শা (রা:) মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মো: আহম্মদুল্লাহ, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মেহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, ২য় মুহাদ্দিস মাওলানা ইব্রাহিম খলিল, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদুল্লাহ, জ্যেষ্ঠ প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আহসান উল্ল্যাহ, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্যরা।

Model Hospital

মাদরাসা সূত্রে জানা যায়, শাহতলী কামিল মাদরাসা কেন্দ্রে কামিল প্রথম পর্ব মৌখিক পরীক্ষায় ১১৪জন ও দ্বিতীয় পর্বের পরীক্ষায় ১২২জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। মোট পরীক্ষার্থী ছিল-২৪৬জন, অনুপস্থিত-১০জন।

এদিকে, কামিল ১ম পর্ব ও ২য় পর্বেরর মৌখিক পরীক্ষা শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital