বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের তিন উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কে কত ভোট পেলেন

মো. মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪, ১২:৫৭ এম
চাঁদপুরের তিন উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কে কত ভোট পেলেন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে শেষ হয়। জেলার এই তিন উপজেলার ২৮৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এদিন রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. নুরুল হায়দার সংগ্রাম। হাজীগঞ্জ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন কামরুজ্জামান সুমন। আর শাহরাস্তি উপজেলায় বিজয়ী হয়েছেন মো. ইমদাদুল হক।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৪ লাখ ১৭ হাজার ১১১ জন ভোটারের মধ্যে ১৩৪ টি ভোট কেন্দ্রে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মো. নুরুল হায়দার সংগ্রাম।
তিনি ৫১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী আবুল বারাকাত মো. রেজওয়ান পেয়েছেন ৪০ হাজার ৫৭৬ ভোট। এছাড়াও তালা প্রতীকের প্রার্থী মো. হারুনুর রশিদ হাওলাদার পেয়েছেন ১৫ হাজার ৮২ ভোট।
কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুমন।
এদিকে শাহরাস্তি উপজেলার ২ লক্ষ ৬ হাজার ২৪৪ জন ভোটারের মধ্যে ৬৫ টি ভোট কেন্দ্রে ৫৮ হাজার ৯৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. ইমদাদুল হক।
তিনি পেয়েছেন ২২ হাজার ৮৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ ইরান পেয়েছেন ১৯ হাজার ৬৬ ভোট।
এছাড়াও টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. ওমর ফারুক পেয়েছেন ১০ হাজার ৫৩৭ ভোট, মাইক প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম খলিল পেয়েছেন ৩ হাজার ৫১৮ ভোট ও তালা প্রতীকের প্রার্থী মো. নুর আলম পেয়েছেন ২ হাজার ৬৬৭ ভোট।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital