বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪, ১০:০৬ পিএম
নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

মতলব উত্তর উপজেলায় নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ম) উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী তফসিল ঘোষণা করেন।

নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিল অনুয়ায়ী, ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত বিদ্যালয় চলাকালীন মনোনয়নপত্র ক্রয় ও জমাদান করা যাবে।

Model Hospital

২৯ মে সকাল সাড়ে ১০টায় প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ৩০ মে বিদ্যালয় চলাকালীন মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

আগামী ১০ জুন সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রিজাইডিং অফিসার বিপ্লব চক্রবর্তী বলেন, বিদ্যালয়ে ভোটার রয়েছেন এক হাজার ১১৫ জন। আগামী ১০ জুন দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটির ১০টি পদে নির্বাচন করার লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য পদে একজন, দাতা সদস্য পদে একজন, সাধারণ অভিভাবক সদস্য পদে চারজন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে একজন, সাধারণ শিক্ষক সদস্য পদে দুইজন ও একজন সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital