বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জানাজা শেষে দাফন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪, ১০:০৯ পিএম
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জানাজা শেষে দাফন

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৫) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১১.৩০মিনিটে মোহনপুর ইউনিয়নের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এই সময় উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সদা হাস্যজ্জল শিক্ষকের পরিবারিক কবরস্থনে দাফন সম্পন্ন করা হয়।

জানাজা নামাজে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ শরীফ, মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তপাদার, বিদ্যালয়ের দাতা সদস্য লায়ন ইকবাল হোসেন জুয়েল, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব হাবিবুর রহমান হাফিজ তপাদার, আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় এর প্রভাষক মোঃ তোফায়েল আহমেদ, দশানী মোহনপুরে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মুনছুর আহমেদ, বাগান বাড়ী আইডিয়েল একাডেমীর প্রধান শিক্ষকা আব্দুল আজিজ, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ওটার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম, কালিপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক মোঃ এনামুল হক প্রমুখ। আর উপস্থিত ছিলেন চাঁদপুর স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী মেজু, ছেংগারচর সরকারি ডিগ্রী কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের নেতা হাসান মোর্শেদ চৌধুরী আহার, ফারুক হোসেন চৌধুরী, সাবেক অভিভাবক সদস্য ব্যবসায়ী কাউছার আহমেদ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক ও কর্মচারী, বিভিন্ন স্কুলে শিক্ষক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, আবু বক্কর সিদ্দিক সোমবার (২০ মে) সন্ধ্যায় ঢাকার ইসলামিয়া ব্যাংক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি মোহনপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital