শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ১২০০ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৬:০৪ পিএম
মতলব উত্তরে ১২০০ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২০০ টি ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

২৬ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার কলাকান্দা ঈদগাঁও সামনে পাকা রাস্তার উপর ও ছেংগারচর পৌরসভা ৩নং ওয়ার্ডের ফরিদ মিয়ার ভাড়া বাসার নীচ তলার উত্তর পাশের আসামী মোঃ ইমরান হোসেন রিয়াজ এর শয়নকক্ষ হতে ১ হাজার ২ শ’ টি ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্ৰেপ্তারকৃতরা হলো- ইমরান হোসেন রিয়াজ (২৬), মো. নিশাত (২৪) ও জাহিদ হাসান প্রকাশ রাজু(২৫)।

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এস আই) সুজিত চন্দ্র দে জানান, ইমরান হোসেন রিয়াজ এর দেখানো মতে, তাহার শয়ন কক্ষের তোষকের নিচ হইতে সাদা পলিথিনে মোড়ানো ৬টি নীল জ্বীপার প্যাকেট থেকে ১১ শ’ টি ইয়াবা ট্যাবলেট, নাঈম সিদ্দিক নিশাত এর দেহ তল্লাশীকালে তার পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেটে নীল জ্বীপারে রক্ষিত অবস্থায় ৫০টি ইয়াবা ট্যাবলেট, মোঃ জাহিদ হাসান প্রকাশ রাজু এর দেহ থেকে জিপের প্যান্টের সামনের বাম পকেটে নীল জ্বীপারে রক্ষিত অবস্থায় ৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

Model Hospital

মোঃ ইমরান হোসেন রিয়াজ কুমিল্লা জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন বাতাবাড়িয়া (হালিমানগর, ০৫নং ওয়ার্ডের দুলাল মিয়া ও ফেরদৌসী বেগমের ছেলে। তিনি ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বালুচর গ্ৰামের ফরিদ মিয়ার ভাড়াটিয়া।

মোঃ নিশাত মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরদার বাড়ির আব্দুল হালিম ও নাজমুন নাহারের ছেলে।

জাহিদ হাসান প্রকাশ রাজু দশানী গ্ৰামের ফারুক প্রধান ও আনোয়ারা বেগমের ছেলে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা পার্শ্ববর্তী কুমিল্লা জেলা থেকে ইয়াবা স্বল্প দামে ট্যাবলেট ক্রয় করে অত্র থানা এলাকার বেশি দামে বিক্রয় করে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার এফআইআর নং-৩৩, তারিখ- ২৭ মে, ২০২৪; জি আর নং-১৫৪, তারিখ- ২৭ মে, ২০২৪; সময়- ০০.৩৫ ঘটিকার সময় ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।

মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিঃ) সুজিত চন্দ্র দে সংগীয় অফিসার ও ফোর্সসহ উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital