শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪, ৮:৫৬ পিএম
শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ২৯ মে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়া কারনে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে নির্বাচন কমিশন আগামী ৫ জুন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ দিন ধার্য্য করে। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় সরগরম চায়ের স্টল থেকে পাড়া-মহল্লা ও অফিসপাড়া। কে হচ্ছেন চেয়ারম্যান, কে ভাইস চেয়াম্যান, মহিলা ভাইসচেয়ারম্যান পদে কেই-বা এগিয়ে আছেন এনিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে যারা লড়ছেন তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার (চিংড়ি মাছ) ও আ’লীগ নেতা আমির আজম রেজা (আনারস)। এর মধ্যে দুই প্রার্থীই শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

ভাইস চেয়ারম্যান পদে পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন মনির (তালা), উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন (চশমা) ও যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ (বই) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম (ক্যামেরা), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রীনা নাছরিন (ফুটবল) ও উপজেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি হালিমা বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে লড়ছেন।

Model Hospital

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার জয় পেতে মরিয়া হয়ে প্রচারনা চালাচ্ছেন। জয়ী হতে তিনি রাতদিন প্রচারণায় রয়েছেন।

অপরদিকে উপজেলা আ’লীগ নেতা ও সাবেক এমপি প্রয়াত রাজা মিয়ার ছেলে সন্তান আমির আজম রেজা পিতার ইমেজকে কাজে লাগিয়ে জোর প্রচারণায় ব্যস্ত রয়েছেন এবং পরিষদে সচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।

তাছাড়া ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে তীব্র দাবদাহ, বোরো মৌসুম চলমান থাকা ও বিরোধী দলের অংশগ্রহণ না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে নানা মত রয়েছে।

জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭১ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৫ হাজার ১২২ জন এবং নারী ভোটার সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৫’শ সাতান্নজন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১১৮টি কেন্দ্রে আগামী ৫ জুন ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital