সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিমউদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১০:৫১ পিএম
মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিমউদ্দিন

ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন।

গত ৫ জুন মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ এর ১ ধারা অনুসারে মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেয়।

এতে চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র সদস্য ও ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ পদাধিকার বলে সদস্য সচিব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন কুমারকে শিক্ষক প্রতিনিধি এবং মুরাদ চৌধুরীকে অভিভাবক সদস্য করে আগামি ৬ মাসের কমিটি ঘোষণা দেওয়া হয়।

ইতিমধ্যে জেলা শিক্ষা অফিস, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহি কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুলিপির কপি দেয় কুমিল্লা শিক্ষা বোর্ড।

Model Hospital

জানাযায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগের নেতৃত্ব থেকে শুরু করে যুবলীগ, আওয়ামী লীগ এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে ইউনিয়ন কেন্দ্র কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্ব অত্যান্ত সুনামের সহিত পালন করেছেন।

আওয়ামী লীগের টানা ক্ষমতায় অবশেষে সম্মানজনক স্থানে জসিম উদ্দিনের নাম দেখতে পেয়ে তার কর্মীসমর্থক ও স্থানীয়দের মধ্যে সুস্থির নিশ্বাস ফেলতে দেখা যায়।

এ বিষয়ে মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করি ফরিদগঞ্জের সাংসদ প্রখ্যাত সাংবাদিক শফিকুর রহমান ও নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারের প্রতি।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবো এতে এলাকাবাসী ও অভিভাবকমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।