শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১:৩০ পিএম
আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ জনু বৃহস্পতিবার সকালে আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রভাষক এনামুল হক ও নেয়াল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্বে করেন আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ রাসেল।
প্রধান অতিথির ও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক হোসেন মাহি।
অনুষ্ঠান আরম্ভ হয় কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে, প্রতিষ্ঠানের দাতা সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, সাবেক চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল ও দশানি মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক ও মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম মাষ্টারের ছোট ছেলে হিমেল এর অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে।
পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম শাহা চান্দু, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান,মতলব উত্তর যুবলীগের সাধাণ সম্পাদক কাজী শরিফ, মোহনপুর নৌফারী পুলিশ ইনচার্জ কামরুজ্জামান, যুবলীগের নেতা রিপন মৃধা, কলেজের গভর্নিং বডির সদস্য বাদশা মিয়া, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান,প্রভাষক রাবেয়া বসুরী ও জেসমিন আক্তার, কলেজের পক্ষে মানপত্র পাঠ করেনয দ্বাদশশ্রেণী মারজিয়া আক্তার,একাদশ শ্রেণী মনিরা আক্তার।
আরো উপস্থিত আওয়ামী লীগের নেতা বোরহান চৌধুরী,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লিখন, সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital