মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়া সাচারের শুয়ারুল

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় কচুয়ায় যুবক আটক

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৭:০৭ পিএম
ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় কচুয়ায় যুবক আটক

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় হৃদয় চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে কচুয়া পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সাচার ইউনিয়নের শুয়ারুল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সে উপজেলার উজান ছিনিয়া গ্রামের মৃত বিশ্ব চন্দ্র দাসের ছেলে।

জানা যায়, অপর এক যুবকের খেলার একটি ফেসবুক পেইজে হযরত মুহাম্মদকে (সা.) কে কটুক্তি করে বিরূপ মন্তব্য করে কমেন্টস করে হৃদয়।

Model Hospital

বিষয়টি স্থানীয় ভাবে ছড়িয়ে পড়লে “রিদয় রিদয়” ফেসবুক ব্যবহারকারী হৃদয় চন্দ্র দাসের শুয়ারুল দীঘির পাড়ের সেলুন থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশকে খবর দেয়ে। পরবর্তীতে খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে হৃদয় চন্দ্র দাসকে জনতার রোষানল হতে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে হৃদয় চন্দ্র দাস নামে একজনকে ঘিরে রেখেছিল জনতা। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দের মাধ্যমে সাইবার নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital