বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আহত তাওহিদ ফরিদগঞ্জের পশ্চিম পোয়া...

প্রেমিকার হাতে প্রেমি‌কের বিশেষ অঙ্গ ক’র্ত’ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১১:৫৬ পিএম
প্রেমিকার হাতে প্রেমি‌কের বিশেষ অঙ্গ ক’র্ত’ন

লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে প্রেমিকা কর্তৃক প্রেমি‌কের লিঙ্গ কর্তনের অ‌ভি‌যোগ উঠে‌ছে।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে ২৯ জুন শ‌নিবার বি‌কে‌লে আলতাফ মাস্টারের ঘা‌টে কলাপাতা নামক চাইনিজ রেস্টু‌রেন্টে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক‌য়েকজন লক্ষ্মীপুর সদর হাসপাতা‌লে নি‌য়ে যায়। বর্তমা‌নে তাও‌হিদ চি‌কিৎসাধিন র‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

ভুক্তভুগির নাম তাও‌হিদ ব‌লে জানা যায়। গুরুতর আহত তাওহিদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপ‌জেলার পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে।

পু‌লিশ এবং স্থানীয় সূ‌ত্রে জানা যায় তাওহী‌দের সা‌থে একই এলাকার গৃহবধূর প্রেমের সম্পর্ক গ‌ড়ে ও‌ঠে এবং বাড়‌তে থা‌কে তা‌দের গ‌নিষ্ঠতা। প্রায়ই তারা বি‌ভিন্ন স্থা‌নে ঘুর‌তে যেত। এরই ধারাব‌া‌হিকতায় দুইজনই ফ‌রিদগঞ্জ থে‌কে সিএন‌জি যো‌গে আলতাফ মাস্টা‌রের ঘা‌টে ঘুর‌তে আসে। খাবারদারের জন‌্য কলাপাতা চাইনি‌জে উভয়ই অবস্থান করাক‌ালিন তাও‌হি‌দে‌র মোবাইলে অ‌ভিযুক্ত প্রেমিকা তার আরেক বান্ধবীর সা‌থে আপ‌ত্তিকর ছ‌বি দেখ‌তে পে‌য়ে উভ‌য়ের ম‌ধ্যে বাক‌বিতন্ডা হয়। এতে অ‌ভিযুক্ত না‌রি ক্ষিপ্ত হ‌য়ে কৌশ‌লে তাও‌হি‌দের গোপনাঙ্গ কে‌টে দ্রুত পা‌লি‌য়ে যায়।

Model Hospital

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুুতি চলছে।

সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তবে এখনো তিনি শংকামুক্ত নয়। তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরন হয়েছে। ২৪ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছেনা। তার এখনো জ্ঞান ফিরেনি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital