মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ শিক্ষক সমিতি' চাঁদপুরের পক্ষ থেকে

সদর উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪, ৯:৩৪ পিএম
সদর উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা

সদ্য অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমনকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুরের নেতৃবৃন্দ।

৩০জুন (রোববার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তে শিক্ষক সমিতি’র নেতৃবৃন্দ মতবিনিময় শেষে উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়।

ফুলের শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন,শাহতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটোয়ারী, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র রায়, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, নানুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন খন্দকার, রঘুনাথপুর হাজী আব্দুল করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহসান, ডাসাদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, হামানকদ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু জাফর গাজী, ছোট সুন্দর আব্দুল আউয়াল উবির সহকারী প্রধান শিক্ষক লোকমান হোসেন, ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উল্লাহ, মনিহার জি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস আক্তার, ডিবি হাই স্কুলের প্রধান শিক্ষক হান্নানুর রহমান, সহকারি প্রধান শিক্ষক জাফর হোসেন, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেবীন্টন দাস কিরন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’