বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এবারের এইচএসসি পরীক্ষার্থী ৮৬৪

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪, ৯:৩৭ পিএম
মতলব উত্তরে এবারের এইচএসসি পরীক্ষার্থী ৮৬৪

এবারের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মতলব উত্তর উপজেলায় মোট ৮৬৪ জন পরীক্ষার্থী।

৩০ জুন প্রথম দিন বাংলা পরীক্ষায় কলেজ শাখা থেকে ৭০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৬ পরীক্ষার্থী অংশ নেন। মোট পরীক্ষার্থী ছাত্র ২৬৩ জন, ছাত্রী ৪৩৮ জন। উপস্থিত ছাত্র ২৬১ ও ছাত্রী ৪৩৬ জন।

অনুপস্থিত ছাত্র ৩ জন ও ছাত্রী ২ জন মোট অনুপস্থিত ৫ জন।

মাদ্রাসা শাখায় আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬৩ জন। ছাত্র ৭১জন ও ছাত্রী ৯২ জন। উপস্থিত ছাত্র ৭০ জন ও ছাত্রী ৯০ জন, মোট ১৬০ জন। অনুপস্থিত ছাত্র ১ জন ও ছাত্রী ২ জন মোট অনুপস্থিত ০৩ জন।

Model Hospital

এইচএসসি পরীক্ষার কেন্দ্র সংখ্যা ৫ টি, কলেজ শাখায় ৪টি, ১) ছেংগারচর সরকারি কলেজ, ২) সুজাতপুর ডিগ্রি কলেজ, ৩) নাউরী আদর্শ ডিগ্রি কলেজ ও নিশ্চিন্তপুর কলেজ।

মাদ্রাসা শাখায় ১টি কেন্দ্র, ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা। আজ এইচএসসি প্রথম দিন বাংলা পরীক্ষা সুন্দর এবং সুষ্ঠুভাবে নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম জানান, পরীক্ষা কেন্দ্র উপজেলা নিবার্হী কর্মকর্তা একি মিত্র চাকমা, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন রনি সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital