বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সমাজ সেবার ক্ষুদ্রঋণ কার্যক্রম শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৭:২৫ পিএম
চাঁদপুরে সমাজ সেবার ক্ষুদ্রঋণ কার্যক্রম শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ

বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, ঘোচায় দারিদ্র আনে সুদিন এ শ্লোগানে চাঁদপুরে সদর উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেনের সভাপতিত্বে সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা সমাজ সেবার সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, সদর উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার মোঃ শফিকুর রহমানের প্রমুখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন গ্রাম সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগন অংশগ্রহণ করেন।

Model Hospital

এ সময় সদর উপজেলা সমাজ সেবা সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমাজ সেবা থেকে ক্ষদ্রঋন নিয়ে স্ববলম্বী হওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

সঠিক সময়ে ঋনের টাকা পরিশোধ করার পরামর্শ দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital