মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সমাজসেবার শুদ্ধাচার অনুশীলন বিষয়ক সেমিনার

বছরে ১৪ হাজার কোটি টাকা বয়স্কদের ভাতা প্রদান করেন সরকার : অ্যাড. সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৭:৫১ পিএম
বছরে ১৪ হাজার কোটি টাকা বয়স্কদের ভাতা প্রদান করেন সরকার : অ্যাড. সুমন

চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (৩ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র এই একটা জায়গায় কণ্টকাকীর্ণ। তাই কেবল আইন প্রয়োগ ও শাস্তি প্রদানের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। সেজন্য প্রয়োজন রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক আন্দোলন সঞ্চারিত করা। নাগরিক এবং সরকারি কর্মচারী উভয়ে যার যার আবস্থান থেকে সৎ থাকলেই দুর্নীতিসহ অপশাসনের বাহুল্যমুক্ত হওয়া যায়। তা হলেই সেবাদান প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধাচার প্রতিষ্ঠা পাবে। সমাজ ও রাষ্ট্রেরও বিশাল গুণগত পরিবর্তন ঘটতে বাধ্য। এ জন্য সরকারি, বেসরকারি কর্মকর্তাসহ সকলের আন্তরিক প্রচেষ্টা দরকার। বিশেষ করে সেবা খাতে শুদ্ধাচার অনুশীলন সবচেয়ে বেশি প্রয়োজন। সেবা খাতে সকল শ্রেণির মানুষ সেবা প্রত্যাশিত বিধায় এখানে বিশৃঙ্খলা, অনিয়ম, অসাধুতা, অনৈতিকতার চর্চা যে কোনোমূল্যে প্রতিরোধ প্রয়োজন।

Model Hospital

জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প হচ্ছে ‘সুখী সমৃদ্ধ সোনার বাংলা’। সোনার বাংলা গড়তে হলে রাষ্ট্রের সর্বস্তরে, বিভিন্ন প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। এই কঠিন কাজটিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন- ‘নেশন মাস্ট বি ইউনাইটেড অ্যাগেইনস্ট করাপসন। পাবলিক ওপিনিয়ন মবিলাইজ না করলে শুধু আইন দিয়ে করাপসন বন্ধ করা যাবে না।’

তিনি বলেন, আমাদের সকল উন্নয়ন ও সমৃদ্ধির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের সেবা খাত। এখানে শৃঙ্খলা, সুশাসন এবং সর্বোপরি শুদ্ধাচার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধি ও উন্নয়নের আশা করা বৃথা। শুদ্ধাচারের চর্চা না থাকলে বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি সহসাই বাসা বাঁধে। ফলে সমৃদ্ধি ও উন্নয়ন প্রক্রিয়া চরম হুমকির মধ্যে পড়ে।

তিনি আরো বলেন, তবে বিবেক বলতে নিজের জন্য যা প্রত্যাশা, তা অন্যের জন্যও চাওয়া। বিবেকের তাড়নায় তাড়িত হয়েই ভালো কাজ করতে, সৎ পথে চলতে মানুষ উৎসাহিত হয়। পৃথিবীর প্রত্যেকটি মানুষ, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটি পেতে চায়। বর্ণ, রঙ, উচ্চতা, চিন্তাশক্তি, আকৃতি, গঠন ভেদে মানুষ আলাদা হলেও আকাঙ্ক্ষার ক্ষেত্রে সব মানুষের চাওয়াই অভিন্ন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপকের বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহ পাটোয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটোয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটোয়ারী, হনারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার রাড়ী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।

সেমিনারে সমাজ সেবা কার্যালয়ের সেবাসমুহ আরও সহজীকরণ করতে অংশগ্রহণকারীদের সুপারিশ গ্রহণ করা হয়।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’