শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০:৫০ পিএম
চাঁদপুর মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেনকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী বৃন্দ।

রোববার (৭ জুলাই) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন একজন দায়িত্ব পরায়ণ, কর্মনিষ্ঠ ও বিশ্বস্থ কর্মকর্তা ছিলেন। কর্মস্পৃহার মাধ্যমে তিনি চাঁদপুরের শিক্ষা পরিবারে ভালবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। আমার দীর্ঘ কয়েক বছরে কাছ থেকে দেখা একজন কর্তব্য পরায়ণ অফিসার ছিলেন তিনি। তাঁর অবসরকালীন জীবন যেন সূখময় ও শান্তিময় হয়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি।

ডি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্বাস উদ্দিন।

Model Hospital

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না, শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশিকাটি ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াসমিন।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেনকে চাঁদপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী বৃন্দের পক্ষ থেকে শিক্ষকরা ফুলের শুভেচ্ছা ও  সম্মাননা স্মারক প্রদান করেন।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন ২০১৯ সালে ৭ এপ্রিল চাঁদপুর সদরে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। তিনি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক অফিসার হিসেবে সুনামের সাথে ৫বছর ২মাস ২২দিন দায়িত্ব পালন করেন। এর আগে তিনি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান। তার সহধর্মীনি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কর্মজীবনে তিনি দায়িত্বে ছিলেন অবিচল এবং অত্যন্ত কর্মঠ। তিনি সৎ এবং একজন নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তিনি চাঁদপুর সদরে শিক্ষাকে আধুনিক করতে নিরলসভাবে কাজ করেছেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে ছিলেন অবিচল। সর্বশেষ তিনি শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital