শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক এনএম সাহাদাত তালুকদার আর নেই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১০:৫৮ পিএম
সাংবাদিক এনএম সাহাদাত তালুকদার আর নেই

চাঁদপুরের প্রবীণ সাংবাদিক এনএম সাাহাদাত তালুকদার আর বেঁচে নেই।ৎ

তিনি ৯ জুলাই রাত সাড়ে ১২ টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বুধবার দুপুর আড়াইটার সময় তার নিজ বাড়ীর আঙ্গিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সাংবাদিক শাহাদাত তালুকদার দীর্ঘদিন যাবৎ কিডনি, ডায়াবেটিস, হার্টসহ বিভিন্ন রোগে ভূগছিলেন।

Model Hospital

জানাজায় রামপুর ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক রুপালী চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জাতীয় সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর প্রতিদিন সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, দৈনিক দিনকাল পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি মুনির চৌধুরী ও সময় টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও পেশাজীবী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাংবাদিক সাহাদাত তালুকদার দৈনিক চাঁদপুর সময়, দৈনিক চাঁদপুর দর্পণ ও দৈনিক চাঁদপুর দিগন্ত, সাপ্তাহিক রুপালী চিত্রসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন।

তিনি নিজ ইউনিয়নের ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক কো-অপ্ট সদস্য, ছোটসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য, রামপুর ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেন।

ব্যক্তি হিসেবে তিনি একজন সৎ ও মেধাবী লোক ছিলেন।

বেশ কয়েকটি পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

এছাড়া তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital