বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১১:০৩ পিএম
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু
চাঁদপুরের সদর উপজেলার হরিনা-ভাটিয়ালপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের ঘটনাস্থলে মৃত্যু অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা নেওয়ার পথেই মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুলাই) বেলা ১২ টায় সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর গ্রামের
দ্বীন মোহাম্মদ খান এর ছেলে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং নুরুল ইসলাম খানের ছেলে মেহেদী হাসান (২০) (শাহীন) নামে অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
ঘটনাস্থলে গিয়ে জানাযায়, চাঁদপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি পেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেরই মাথায় গুরুগত আঘাত লাগে। দ্রুত লোকজন ছুটে এসে তাদের কে উদ্ধার করে চাঁদপুর সদর হাসলপাতালে পাঠিয়েছেন।
চাঁদপুর সদর হাসপাতালের আর.এমও বিপ্লব দাস জানিয়েছেন একজন ঘটনাস্থলে মৃত্যু হয় অপর জন গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
পরিবার সুত্রে জানা যায় মেহেদী হাসান (শাহীন) কে ঢাকায় নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।
এঘটনায় চাঁদপুর মডেল থানার এস আই সেলিম উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে মোটরসাইকেলটির কোনরকম সংঘর্ষের চিহ্ন পাওয়া জায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital