বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের চরমেশা ইউনিয়নে যাত্রী ছাউনী উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭:৩৫ পিএম
চাঁদপুরের চরমেশা ইউনিয়নে যাত্রী ছাউনী উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে চরমেশা গ্রামে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও যাত্রী ছাউনি উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ইউনিয়নের চরমেশা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চাঁদপুরের মানুষ আমার প্রাণশক্তি। এরা সবাই আমার পরিবারের সদস্য, তাই সুখে দুঃখে সব সময় আমি চাঁদপুরের সাধারণ মানুষের সাথে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষের মুখের হাসি, তাদের শরীরের গন্ধ আমাকে প্রাণশক্তি জোগায়। যতদিন বাঁচি সবাইকে নিয়ে সবার সাথে বাঁচতে চাই।

তিনি বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বাংলাদেশের ভবিষ্যৎ হবে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ।

Model Hospital

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন বলেন, “অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে তারাই নির্বাচন অনুষ্ঠিত করেছেন। সুশৃংখল নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন, নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। “এ ধরনের চমৎকার নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে অভিনন্দন জানাই। বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বাগাদি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন নান্নু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল, চরমেশা পূজা কমিটির সাধারণ সম্পাদক জহুলাল দাস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজিজ পাঠান, যুগ্ম আহ্বায়ক মনির ঢালী, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি পারুল আক্তার, ডি.বি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাদ্দাম হোসেন পাটোয়ারী, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক অজিত দাস, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজু আহমেদ, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শ্রীরাম দাস,সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুবলীগ নেতা অজি উল্লাহ বেপারী, গফুর, তাজু পাঠান, আল আমিন, সাদ্দাম খান, বাবু, ফয়সাল, হাবিব, আকাশ দাশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital