বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘ছদ্মবেশে’ সাইকেল চালিয়ে পুলিশের কার্যক্রম দেখতে এসপি

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৯:২৭ পিএম
‘ছদ্মবেশে’ সাইকেল চালিয়ে পুলিশের কার্যক্রম দেখতে এসপি

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই চমক দেখিয়েছেন যশোরে পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান মাসুদ আলম।

যোগদানের পর বুধবার (১০ জুলাই) সকালে তিনি সাদা পোশাকে সাইকেল চালিয়ে থানাসহ পুলিশের বিভিন্ন কর্মস্থল পরিদর্শন করেন।

বুধবার বিকেলে পুলিশে সুপারের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নিজেই একথা জানান।

পুলিশ সুপার বলেন, “সকালে গিয়ে কিছু জায়গায় কিছু অনিয়ম দেখতে পেয়েছি। আবার অনেক স্থানে পুলিশ সদস্যরা রুটিন মাফিক কাজ করছেন। গোপনে গিয়েছি, ভালো খারাপ দুটোই দেখেছি। সব ঠিক হয়ে যাবে।”

Model Hospital

মাসুদ আলম বলেন, “সমাজ কল্যাণমুখী হলে সবই সুন্দর হবে। যশোরও সুন্দরভাবে থাকবে।”

এজন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “অনেক ক্ষেত্রে অপরাধের তথ্য পুলিশের চেয়ে সাংবাদিকরা আগে পেয়ে থাকেন। তারা সমাজের আয়না। এই আয়না দিয়ে দেখে সমাজের মঙ্গলের জন্য পুলিশ কাজ করবে। ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সাদা কালো দেখা হবে না।”

তিনি বলেন, “যশোরে কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে। এটা শক্তহাতে দমন করা হবে। এরা সমাজের অন্য কেউ না। আপনার আমার সন্তান বা ভাই। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ সহযোগিতা করলে এই তৎপরতা রোধ করা সম্ভব। পক্ষে বিপক্ষে মতামত থাকবে। কিন্তু সঠিক কাজটা করে যেতে হবে।”

নবাগত এই পুলিশ সুপার বলেন, “আমি তদবির করে যশোরে আসেনি। যশোর অনেক গুরুত্বপূর্ণ জেলা। আমি চাকরিকে রুটি-রুজির পাশাপাশি আমি ইবাদত মনে করি। সীমান্তবর্তী জেলা হওয়ায় অপরাধ প্রবণতা থাকবে। চোরাচালান, চুরি, ছিনতাই-ডাকাতি, মাদক-অস্ত্রের কারবার, মারামারি, গন্ডোগোল রোধ করতে হবে। আমি কাজ করতে চাই। আমাকে নিয়ে কোনো টেনশন নেই। আমি আপনাদের সাথে থাকতে চাই। যেকোনো প্রকার তথ্য আমাকে দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে। আমার কাছে যেকোনো নাগরিক আসতে পারবে। দরজা সব সময় খোলা থাকবে। সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় আমি সব সময় আছি।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital