বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ প্রদান

সন্তানকে শুধু মেধাবী নয় প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলবেন : অ্যাড. সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৮:৫৫ পিএম
সন্তানকে শুধু মেধাবী নয় প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলবেন : অ্যাড. সুমন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বৃত্তি ও সনদ প্রদান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে এ বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা কর্মমুখী। নতুন শিক্ষা কারিকুলাম হচ্ছে হাতে কলমে শিক্ষা দেওয়া। যাতে প্রতিটি শিক্ষার্থী নিজের পায়ে দাড়াতে পারে। বিশ্বের উন্নত দেশে কিন্তু আগে থেকেই এই শিক্ষা ব্যবস্থা চলে আসছে। শিক্ষা ক্ষেত্রে আমার যা যা সহযোগিতা করা দরকার আমি তা করবো।

Model Hospital

তিনি বলেন, আগামীতে এই শিক্ষার্থীরা যাতে আরো ভালো করতে পারে সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছেন এরাই কিন্তু সেই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ। কাজেই এদেরকে সেভাবে গড়ে তোলতে হবে। আর একটি কথা বলতে চাই আপনার সন্তানকে শুধু মেধাবী নয় একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলবেন।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাপরিচালক জয়নুল আবেদীন জয় এল এলবি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরচেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জিতু মিয়া বেপারী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নুরন্নবী, সিনিয়র যুগ্ম মহাসচিব এ এস এম তুহিন, শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital