শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ছেংগারচরে এক্সিম ব্যাংকের কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২, ২:২২ পিএম
করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ছেংগারচরে এক্সিম ব্যাংকের কম্বল বিতরণ

এক্সিম ব্যাংক মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার উপ-শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন নারায়ণপুর শাখার ব্যবস্থাপক এফএভিপি মোহাম্মদ মাসুদ রানা মজুমদার।

মনিরুল ইসলাম মনির : এক্সিম ব্যাংক মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার উপ-শাখার উদ্যোগে কোভিড-১৯ অতি মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর উপ-শাখা এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড(এক্সিম) এর উদ্যোগে ৪ জানুয়ারী মঙ্গলবার বিকালে ব্যাংক কক্ষে শাখা ব্যবস্থাপক এসপিও মো. আব্দুল কাদের সালাউদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণপুর শাখার ব্যবস্থাপক এফএভিপি মোহাম্মদ মাসুদ রানা মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক কাউসার চৌধুরী, উপদেষ্টা ডা. কাউসার মেহেদী, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ব্যবসায়ী আমিনুল ইসলাম বেপারী, মো. আলাউদ্দিন, এক্সিম ব্যাংকের কর্মকর্তা কাজী মোতাহার হোসেন, আমিনুল ইসলাম, বোরহান উদ্দিন, নূরে আলম সিদ্দিক, শওকত হোসেন।

নারায়ণপুর শাখার ব্যবস্থাপক এফএভিপি মোহাম্মদ মাসুদ রানা মজুমদার বলেন, বর্তমান সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী ব্যাংকিংয়ের যে চাহিদা সৃষ্টি হয়েছে, যে অগ্রগতি শুরু হয়েছে, তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও মানুষ সুদবিহীন শরীয়া ব্যাংকিংয়ের দিকে আকৃষ্ট হচ্ছে। আমরা সাধারাণ মানুষের ব্যাংক। সাধারণ মানুষের আগ্রহকে মূল্য দিতেই ছেঙ্গারচরে আমরা শাখা নিয়ে এসেছি। এই শাখায় ব্যাংকিং করে আপনারা সন্তষ্ট হবেন বলে আমি বিশ্বাস করি। ব্যাংক প্রতিনিয়ত নতুন নতুন সেবা নিয়ে আপনাদের কাছে আসছে।

Model Hospital

এক্সিম ব্যাংক শুধু ব্যাংকিং-ই করে না, বরং সামাজিক কল্যাণমূলক কাজে এক্সিম ব্যাংক সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে। সিএসআর কার্যক্রমে এক্সিম ব্যাংক প্রতিবছর প্রায় ৩ কোটি টাকা ব্যয় করে থাকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital