বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা চেয়ারম্যান

মাহবুব আলম সিংড্ডা উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত 

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৯:৫৬ পিএম
মাহবুব আলম সিংড্ডা উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত 
কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের সিংড্ডা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো.মাহবুব আলম।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড কর্তৃক এক প্রজ্ঞাপনে প্রবিধানমালা অনুসারে মাহবুব আলমকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন।
এব্যাপারে মাহবুব আলম বলেন, শিক্ষার প্রসার কার্যক্রমে এগিয়ে নেওয়ার জন্য আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে চেষ্টা করব এই এলাকার শতভাগ শিক্ষিত করার। সিংড্ডা উচ্চ বিদ্যালয়টিকে সুন্দর-সুষ্ঠ পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন নিরক্ষরমুক্ত বাংলাদেশ ঘটার সচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করায় চাঁদপুর-১ কচুয়া আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital