শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ১১:০৬ পিএম
কচুয়ায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১ শিক্ষার্থী বহিষ্কার

চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে রিজভী আহমেদ নিলয় নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের রিজভী আহমেদ নিলয় নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরকারি ট্যাগ অফিসার মোঃ নাহিদ ইসলাম জানান, কেন্দ্রে একজন পরীক্ষার্থী মোবাইল ফোনে উত্তর বের করে দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন।

Model Hospital

বিষয়টি তিনি কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি কে অবগত করেন।

এসিল্যান্ড সাথে সাথে কেন্দ্রে এসে হাতে নাতে শিক্ষার্থীর মোবাইলফোন সহ ধরে বহিষ্কার করতে সক্ষম হোন।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, কচুয়ায় এইচএসসি পরীক্ষার শুরুতে একটু অসচেতনতার কারণে অনিয়ম হয়েছে। কচুয়া উপজেলা প্রশাসন সবসময় পরীক্ষায় অনিয়ম ও নকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে।

চলমান এইচএসসি পরীক্ষায় অসুদপায় ও অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital