বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড চাঁদপুর জেলার বিক্ষোভ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৯:৩৬ পিএম
কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড চাঁদপুর জেলার বিক্ষোভ

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার চলো যাই যুদ্ধে, অসংগতির বিরুদ্ধে এই স্লোগানে কোটা আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত ও নির্যাতন, স্বাধীন দেশ কে অচল করতে জনসাধারণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা-ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, চাঁদপুর জেলা।

সোমবার বেলা ১২ টায় শহরের নতুন বাজার এলাকা থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে কারীবাড়ি শপথ চত্ত্বর এলাকায় গিয়ে শেষ হয়।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, চাঁদপুর জেলার সদস্য সচিব জাবেদ আহমেদ সিদ্দিকী এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, সদর উপজেলার আহ্বায়ক সুমন সরকার জয়ের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, চাঁদপুর জেলার যুগ্ম আহ্বায়ক রাসেল মোঃ সালাউদ্দিন, আবুল কালাম আজাদ, সদস্য মাহতাব হোসেন রাসেল, কামরুল হাসান কাউসার, আবুল বারাকাত লিজন পাটোয়ারী, শিবলু আহমেদ, সৈয়দ লুৎফুর রহমান এস এল আর, আতিকুর রহমান সোহান, আব্দুস সামাদ টুনু, গিয়াস উদ্দিন মিন্টু।

এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, চাঁদপুর জেলার সদস্য লিটন চৌধুরী, অজিত দত্ত, ফারুক মিজি, সাদ্দাম হোসেন, স্বপন কর, নেছার আহমেদ, পলাশ ঘোষ, মানিক ছৈয়াল, শাম্মী আক্তার রোকসানা সোমা, আনোয়ারা বেগম, আসাদুজ্জামান সোহাগ, মাসুদ আলম, মাহবুব আলম, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম কামাল হোসেন সুমন, মুজিব ঢালি, আমির হোসেন, শাহ আলম, সাইফ জুয়েল, লুবনা, স্বপ্না, আক্তার হোসেন, আব্দুল আল মামুন, হানিফ ঢালী হীরাসহ অন্যারা উপস্থিত ছিলেন।

Model Hospital

বক্তারা বলেন, এখনো অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন।

আর মুক্তিযোদ্ধাদের কারনেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কোন ব্যক্তি ইশারায় এ দেশ স্বাধীন হয়নি।

কোটা আন্দোলনের নামে এদেশে কোন অপ্রিতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের এই কোটা দিয়েছেন। আর আমাদের এই কোটা চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital