শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যানকে শেখ কামাল স্পোর্টস একাডেমীর সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৯:৩৮ পিএম
চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যানকে শেখ কামাল স্পোর্টস একাডেমীর সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেখ কামাল স্পোর্টস একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড: হুমায়ুন কবির সুমনকে সংবর্ধনা দিয়েছেন চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমী কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতেই শেখ কামালের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সোমবার ( ১৫ জুলাই ) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

শেখ কামাল স্পোর্টস একাডেমির ক্রিকেট কোচ মোশারফ হোসেন বাবুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবধিত ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড: হুমায়ুন কবির সুমন , চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও শেখ কামাল স্পোর্টস একাডেমির একাডেমী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, একাডেমী সহ-সভাপতি কবির মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির সম্পাদক শেখ মোতালেব, একাডেমির সম্পাদক মন্ডলী সদস্য চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ সোহেল রানা ও ক্রীড়া সংগঠক জহিরুল পাটোয়ারী রবিন , একাডেমির কর্মকর্তা ও ক্রিকেটার ফজলে রাব্বি প্রমুখ ।

Model Hospital

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির ক্রিকেটার সহ বিভিন্ন ক্লাবের ক্রীড়া সংগঠক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital