শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চেয়ারম্যান সালাম সওদাগর ও ইউনিয়ন আ’লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে

কচুয়া উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলমকে সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১০:১০ পিএম
কচুয়া উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলমকে সংবর্ধনা

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে লুন্তি গ্রামের ইউপি চেয়ারম্যানের বাস ভবনের হলরুমে আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগরের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.মাহবুব আলম।

পরে ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ স্থানীয় লোকজন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.মাহবুব আলমকে ফুলে ফুলে সিক্ত করেন এবং প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে কান্না ভেঙ্গে পরেন।

Model Hospital

এসময় নেতাকর্মীদের মুখে মুখে শুনা যায়-বহু প্রতিকূলতা পেরিয়ে তারুন্যের আইডল মাহবুব আলমকে বিজয়ী করে এনেছি। মাহবুব আলমের হাত ধরে বিএনপি জোট সরকার আমলে নির্যাতিত কচুয়া আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন হবে সে আশা প্রত্যাশা করছি।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ূন কবির প্রধান,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সেঠ, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক,উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জি.রাসেদ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.আলমগীর হোসেন,সাধারন সম্পাদক শুকুর আলী মৃধা প্রমুখ।

এসময় কড়ইয়া পরিষদের সকল সদস্যগন,স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital