বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে মরহুম চেয়ারম্যান

আব্দুর রশিদ খান স্বরণে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো. মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ১২:২৯ এম
আব্দুর রশিদ খান স্বরণে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে মরহুম চেয়ারম্যান আব্দুর রশিদ খান এর স্বরণে ও চাচা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সি.পি.এল মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন বটতলী বালুর মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রালদিয়া এস আর স্পোর্টিং ক্লাবকে ০-১ গোলে পরাজিত করে মঠখোলা তাহসিন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
মরহুম চেয়ারম্যান আব্দুর রশিদ খান এর স্মৃতি স্বরণে চাচা স্পোর্টিং ক্লাবের দশম আসরের এ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিশিষ্ট সমাজসেবক হাজী মিজানুর রহমান মিজির সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টের রানার আপ দল রালদিয়া এস আর স্পোর্টিং ক্লাব ও তৃতীয় স্থান অর্জন করা দল মঠখোলা একাদশ স্পোর্টিং ক্লাবের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে।
মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
আলী আহমেদ স্বপন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ফাইনাল খেলাটি রেফারির দায়িত্ব পালন করেন মোঃ জুয়েল মিজি সহ অন্যান্য দক্ষ রেফারিগণ।
চাচা স্পোর্টিং ক্লাবের এবারের আসরে ১৬টি দল অংশগ্রহণ করে চাঁদপুর সদর উপজেলার মঠখোলা তাহসিন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital