শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দূর্র্ধষ ডাকাতি আহত ১

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ২:০০ এম
মতলব উত্তরে দূর্র্ধষ ডাকাতি আহত ১

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কামালদী মাথাভাঙ্গা বেপারী বাড়িতে বসতঘরে দূর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গত রবিবার রাত ২.৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় ওই ঘরের জাফর বেপারী গুরুতর আহত হন।

আহত মো. জাফর বেপারী মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ীতে এসেছেন।

জানা গেছে, মোহনপুর ইউনিয়নের কামালদী মাথাভাঙ্গা গ্রামের বেপারী বাড়ীতে বসবাস করেন জাফর বেপারী (৭০) ও তার স্ত্রী।
মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি এ তথ্য নিশ্চিত করেন।

Model Hospital

আহত জাফর বেপারী জানান, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন রাত ২.৩০ মিনিটে একদল ডাকাত বসত ঘরের দরজা ভেঙ্গে তাদের উপর আক্রমণ চালায় কিছু বুঝে ওঠার আগেই তার স্ত্রী’র গলায় দাঁড়ালো অস্ত্র ধরেন, ও তার হাত-পা গামছা দিয়ে বেধেঁ ফেলেন। ডাক-চিৎকার দেওয়ার চেষ্টা করলে মুখের ভিতর গামছা ডুকানো হয়, পরে ডাকাতদের হাতে থাকা চাপাতি ও লোহার রড দিয়ে পিটানো হয়।

ঐদিনের ডাকাতির ঘটনা বলতে গিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধা জাফর বেপারী।

বৃদ্ধা স্বামীকে কেন ডাকাতরা এভাবে মারছে জানতে চাইলে স্ত্রী আরজা বেগমকেও মারধর করে আর জানতে চায় ঘরের কোথায় টাকা-পয়সা আছে। না বললে তার স্বামীকে মেরে ফেলে হবে।

ডাকাতরা ছয় জন ছিলো এদের মধ্যে ২জন ইস্টিলের সোটকেস এর তালা ভাঙ্গে ডয়ারে থাকা ৮আনি করে ২ জোড়া স্বর্ণের দুল (কানের জিনিস) ১ভরি ওজনের একটা চেইন। মোট ২ভরি স্বর্ণ ও নগদ ৫০হাজার টাকা গরু কিনার জন্য মেয়ের জামাই দিয়েছিলো ডাকাতরা নিয়ে যায়।

মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, ডাকাতির ঘটনা শুনে সরেজমিনে গিয়েছিলাম, আহত জাফর আলী বেপারীর সাথে কথা বলেছি, জানতে চেয়েছি কি হয়েছিলো ঐদিন। তারা ডাকাতির ঘটনা জানিয়েছেন। এখন তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital