শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১১:০৪ পিএম
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘‘ ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্য নিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি,সরবরাহ নিশ্চিত করে আত্ম কর্মসংস্থান বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণের লক্ষে কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালিত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.মাহবুব আলম।

উপজেলা নির্বাহী অফিসার মো.এহসান মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.শাহজালাল প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, সহকারি মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন, ডেপুটি কমান্ডা জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার প্রমূখ।

আলোচনা শেষে মাঈন উদ্দিন ও শাহ জালাল মেম্বারকে উপজেলার শ্রেষ্ঠ মৎসচাষী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital