বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চাঁদপুরে ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচিতে ছাত্রলীগের দফায় দফায় হামলা, আহত ২০

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৯:১৯ পিএম
চাঁদপুরে ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচিতে ছাত্রলীগের দফায় দফায় হামলা, আহত ২০

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচি পালনে দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগ।

প্রথমে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরে বাস স্ট্যান্ড এলাকায় হামলা চালায়। হামলায় অন্তত ২০শিক্ষাথী আহত হয়। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় কর্মসূচি পালনে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়।

এ সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়ে মারধর করে । শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। চুল ধরে টানাটানি করেছে। দেশীয় অস্ত্র লাঠি সোটা দিয়ে দেধড়ক মারধর করে।
এক পর্যায়ে শিক্ষার্থীরা নির্ধারিত কর্মসূচি পালন করতে না পারলেও জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত পাশে সড়কে অবস্থান নেয়। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সড়কের বিপরীত দিকে দাঁড়িয়ে থাকে।

Model Hospital

পুলিশ কয়েকটি অটোরিক্সা এনে ছাত্রছাত্রীদেরকে জোরপূর্বক উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা বৃষ্টি উপেক্ষা করেই সড়কে অবস্থান নেয়। কর্মসূচি পালনে শিক্ষার্থীরা প্রস্তুতি নিলেও ছাত্রলীগের বাধা মুখে তা পন্ড হয়ে যায়।

পরে বিকেল সোয়া চারটায় আন্দোলনকারীরা চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে মিছিল নিয়ে বাস স্ট্যান্ড এসে অবস্থান নেয়। ৯দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ সময়ে আবারো ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং ইটপাটখেল ছুঁড়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে।

এদিকে গত ১৯ জুলাই চাঁদপুর, হাজিগঞ্জ ও শাহারাস্তিতে সংসতার ঘটনায় পুলিশের ৭টি দায়ের করা মামলায় এখন পর্যন্ত বিএনপি জামাতের ৭৭জন নেতা কর্মীকে আটক করেছে। ৩০ জুলাই এদের মধ্যে ১জনকে ১দিনের রিমান্ড এবং পাঁচজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদে র জন্য আদেশ দিয়েছেন চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital