শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫৫ বছর বয়সি মুয়াজ্জিন সোলাইমান আখন...

হাইমচরে মসজিদে ডুকে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১০:১২ পিএম
হাইমচরে মসজিদে ডুকে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

হাইমচরে মসজিদে ডুকে মুয়াজ্জিন সোলাইমান আখন (৫৫)কে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার ফজর নামাজের আজান শেষ করে সুন্নত নামাজে সেজদায় থাকা অবস্থায় পিছন থেকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

ঘটনাটি হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের আখন বাড়ি জামে মসজিদে ঘটে। কিছুক্ষণ পরে এক মুসল্লী মসজিদে এসে মুয়াজ্জিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেপার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মো. মাসুদ জানান, ভোরবেলা কয়েকজন লোক একজন বৃদ্ধ লোককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। লোকটিকে পিছন থেকে কোপানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রেপার করি। সেখান থেকেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।

Model Hospital

মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বোরহান উদ্দিন জানান, মসজিদের মুয়াজ্জিন সোলাইমান আখন প্রতিদিনের মত আজও ফজর নামাজের আজান শেষ করে সুন্নত নামাজে দাড়ান। নামাজে সেজদায় অবস্থায় দূর্বৃত্তরা পিছন থেকে কুপিয়ে তাকে জখম করে চলে যায়।

আজানের ১৫ মিনিট পরে তিনি মসজিদে এসে দেখেন স্থানীয় মুসল্লীরা মুয়াজ্জিনকে হাসপাতালে নিয়ে যান।

মুয়াজ্জিনের ছেলে সজীব হোসেন বলেন, আমার চাচা সিরাজ আখন ও গনি আখনের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। গত মাসে আমার চাচারা বাবাকে হত্যা করার হুমকি দেন। তারাই আজ আমার বাবাকে একা পেয়ে মসজিদে ডুকে হত্যার জন্য কুপিয়ে জখম করেছে। আমার বাবাকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি আমার চাচাদের বিচার চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital