বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিএনপি জামায়াত ও শিক্ষার্থীদের সাথে ইউএনও’র মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১১:০৬ পিএম
হাজীগঞ্জে বিএনপি জামায়াত ও শিক্ষার্থীদের সাথে ইউএনও’র মতবিনিময়

হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস শীল হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় শিক্ষার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।

বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ-ই সেন্টারে এই মতবিনিময়ের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। টেলি কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর মাও কলিম উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, পৌর আমীর মাও আবুল হাছানাত পাটোয়ারি, ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিলন।

তারপরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।

এ সময় শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন সাফায়েত হোসেন রাফছান, শাহাদাত হোসেন সাকিব, মেহরাজ হোসেন নাহিদ, আবদুর রহমান সানি, আবির হাসান আবদুল্লাহ, সারহাদুজ্জামান,আবির, তুহিন, হৃদয় অরিন, আবদুল কাদের রাকিব, কাজী রাহিম, পারভেজ সাকিব প্রমূখ।

Model Hospital

এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময়ের সভায় বর্তমান পরিস্থিতি উন্নতিকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ মতবিনিময় করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital