শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ভোটারদের সন্তোষ প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ২:৪৮ পিএম
ফরিদগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ভোটারদের সন্তোষ প্রকাশ

ফরিদগঞ্জ গল্লাক নয়াব আলী উচ্চ বিদ্যালয়ে নারী ভোটারদের উপস্থিতির চিত্র।

সজীব খান : পঞ্চম ধাপের নির্বাচনে চাাঁদপুরের, ফরিদগঞ্জ,উপজেলার ইউনিয়নগুলোতে ভোটারদের উপস্তিতি ছিল নজরে পড়ার মত। কোন কোন কেন্দ্রে পুরুষের চাইতে নারীর ভোটারের সংখ্যা ছিল কয়েকগুন বেশী। ভোট সকাল ৮টায় শুরু হলেও কেন্দ্রে উপস্থিতি শুরু হয় সকাল সাড়ে ৭টা থেকে। শীতের কুয়াশা উপেক্ষা করে ভোটাররা হাজির কেন্দ্রে এমন দৃশ্যই চোখে পড়েছে বার বার। একই সাথে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ফরিদগঞ্জ উপজেলার গল্লাক নয়াব আলী উচ্চ বিদ্যালয়ে নারী ভোটারদের উপস্থিতি কেন্দ্র ঘুরে ভোটারের এমন উৎসব মুখর পরিবেশ চোখে পড়ে।
অনেক নারী ও পুরুষ ভোটার বলেন, এক সময় দুর্বৃত্তদের কারণে ভোট দিতে পারিনি। তারা কেন্দ্রে আসলেই বলত আপনার ভোট হয়েগেছে, বাড়ীতে চলে যান। তবে এবার সরকার ভোটের পরিবেশ তৈরী করে দিয়েছে। ভোট দিতে পেরেছি। প্রশাসনের লোকদেরকে অনেকেই আন্তরিক ধন্যবাদ জানান।
সকাল থেকেই এসব ইউনিয়নে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল কঠোর। গনমাধ্যম ছাড়া বহিরাগত কোন লোকজন কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। নির্দিষ্ট সীমানার বাহিরে গিয়ে লোকজন জমায়তে করতে হয়েছে।
এদিকে, নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital