বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে অনুপস্থিত ইউপি চেয়ারম্যানের অপসারণ চাইলো স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৯:০৪ পিএম
শাহরাস্তিতে অনুপস্থিত ইউপি চেয়ারম্যানের অপসারণ চাইলো স্থানীয়রা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় অপসারণ চাইলো স্থানীয় জনগন।

রোববার সকালে রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ সম্মুখে জনগণ বিক্ষোভ ও মানববন্ধন করে তার অপসারণসহ দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগের দাবি তোলেন তারা। এসময় বিক্ষুব্ধ জনগণ জানায়, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, সুমন মেম্বার, শামসুল হুদা, আব্দুস সোবহান, বাবুল মৃধার নেতৃত্বে শত শত মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে জড়ো হয়।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ শেষে একটি মানববন্ধন করে। ওই সময় উপস্থিত অধিবাসীরা বক্তব্য রেখে বলেন, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৈরি হওয়া উদ্বুদ্ধ পরিস্থিতির পর থেকে বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন ইউনিয়ন ভবনে আসা থেকে বিরত রয়েছেন। যার ফলে প্রতিদিন শত শত মানুষ এসে সেবা হতে বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছেন। এমতঅবস্থায় স্থানীয় জনগণ সেবা বঞ্চিত হয়ে ফুসে উঠছেন।

ওই সময় বক্তাগণ চেয়ারম্যানের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি, স্বজন প্রীতি অনিয়মের অভিযোগ তোলেন। একই সঙ্গে বক্তারা অবিলম্বে ওই ইউনিয়নের মানুষের কষ্ট লাগবে একজন প্রশাসক নিয়োগের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

Model Hospital

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।